আল কুরআন একাডেমি লন্ডন
আল কুরআন একাডেমি লন্ডন একটি আন্তর্জাতিক দাওয়াহ সংস্থা, যার প্রধান কার্যালয় যুক্তরাজ্যে অবস্থিত। ২০১০ সালে একটি নিবন্ধিত দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠার পর থেকে আমরা বিনামূল্যে কুরআন বিতরণের এক ঐতিহাসিক প্রকল্প হাতে নিয়েছি। এই উচ্চাভিলাষী মিশনটি শুরু হয়েছিল বাংলাদেশ ও ভারত জুড়ে শিক্ষিত বাংলাভাষী মানুষের মধ্যে সহজ বাংলা অনুবাদসহ পবিত্র কুরআন বিনামূল্যে বিতরণের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, বিগত ১৫ বছরে আমরা আমাদের কুরআন বিতরণ প্রকল্পের পরিধি বিশ্বজুড়ে প্রসারিত করেছি এবং বিশ্বব্যাপী বিতরণের জন্য বিভিন্ন ভাষায় ও ভিন্ন ভিন্ন সংস্করণে অনুবাদসহ পবিত্র কুরআনের পঁচিশ লক্ষেরও বেশি কপি তৈরি করেছি।
আমরা বর্তমানে কোথায় এবং কীভাবে কাজ করছি
প্রান্তিক ও চরাঞ্চলে ফ্রি কোরআন বিতরণ
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, চরাঞ্চল এবং উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র মুসলিম পরিবারগুলোর হাতে সম্পূর্ণ বিনামূল্যে অনুদিত কোরআন পৌছে দেওয়া হচ্ছে।
মসজিদ ও মাদ্রাসায় ফ্রি কোরআন বিতরণ
দেশের বিভিন্ন অঞ্চলের এতিম ও হাফেজী মাদ্রাসার ছাত্রদের হিফজ সম্পন্ন করার জন্য এবং বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন কারীম বিতরণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ
দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কুরআন পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা নির্ভুল ও সহজ অনুবাদের মাধ্যমে সহজেই কুরআন বুঝতে পারে।
বিশ্বের ২৫+ টি ভাষায় অনুবাদিত পবিত্র কোরআন
বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর লক্ষ্যে আল কুরআন একাডেমি লন্ডন ২৫টি প্রধান ভাষায় কুরআন অনুবাদ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
কুরআন বিতরণের মাইলফলক
আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা ৪টি মহাদেশের ৩০টি দেশে ২৫টি ভাষায় অনুবাদসহ ৩০ লক্ষেরও বেশি কুরআন বিতরণ করেছি এবং অমুসলিমদের জন্য আরবি ছাড়া কুরআনের কপিও বিতরণ করি। আমরা সর্বদা বিশ্বাস, লিঙ্গ, জাতীয়তা বা ধর্ম নির্বিশেষে কুরআন বিতরণ করি।
কোরআন বিতরণ
বছর
টি দেশ
টি ভাষা
একাডেমির লক্ষ্য
বিশ্বব্যাপী কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার নিরলস প্রচেষ্টা
আল কুরআন একাডেমি লন্ডন দীর্ঘ বছর ধরে বিশ্বব্যাপী অমুসলিম ও সাধারণ মুসলিমদের কাছে পবিত্র কুরআনের বিশুদ্ধ ইংরেজি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার অনুবাদ পৌঁছে দিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ চ্যাপ্টারের মূল লক্ষ্য হলো—ভাষাগত জটিলতা দূর করে প্রতিটি ঘরে ঘরে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল বাংলা অনুবাদসহ পবিত্র কুরআন মাজীদ বিনামূল্যে পৌঁছে দেওয়া, যাতে সবাই আল্লাহর বিধান পড়ে বুঝতে ও জীবনে আমল করতে পারে।
- শতভাগ স্বচ্ছতা ও আমানতদারী
- আপনার দেওয়া প্রতিটি স্পন্সরের অর্থ সরাসরি কুরআন মুদ্রণ ও মাঠপর্যায়ে বিতরণে ব্যয় করা হয়।
- সহজ এবং সাবলীল বাংলা অনুবাদ
- একাডেমি কর্তৃক বিশেষভাবে সম্পাদিত অনুবাদ যা সব বয়সী পাঠক সহজে বুঝতে পারবেন।
